হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার দুপুর ৩টা ১০ মিনিটের দিকে পৌরসভার আব্বাসীয়াপুলের পশ্চিম পাশে আব্দুল হক চৌকিদার বাড়ি এবং লাগানো বখতিয়ার চৌধুরী কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কোনো রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এ ঘটনায় দুই কলোনির ১৭টি পরিবারের টিন ও বেড়া দিয়ে নির্মিত ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকা হতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। হাটহাজারী ফায়ার স্টেশন অফিসার মোঃ জাকের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।