ত্বকের যত্নে চিনি

ত্বকের যত্নে চিনির কোনো তুলনা হয় না। চিনি কিভাবে ত্বকের যত্ন নেয় তা জেনে নেয়া যাক।
 
স্ক্রাব
সব ধরনের ত্বকেই দারুণ স্ক্রাব হিসেবে কাজ করে চিনি। অলিভ অয়েলের সঙ্গে  চিনি ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। হালকা গরম পানিতে আলতো করে স্ক্রাব করে তুলে ফেলুন। তবে লেবু ব্যবহার করলে অনেকের ত্বক জ্বালাপোড়া করতে পারে। সেক্ষেত্রে লেবু পরিহার করুন।
 
গ্লাইকোলিক এসিড
চিনি গ্লাইকোলিক এসিডের প্রাকৃতিক উৎস। রোদে ক্ষতিগ্রস্ত এবং বুড়িয়ে যাওয়া ত্বকের চিকিৎসায় গ্লাইকোলিক এসিড ব্যবহৃত হয়। তাই রোদে ঘোরাঘুরির কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হলে চিনি ব্যবহার করা যেতে পারে। তবে এক্ষেত্রে অভিজ্ঞ রূপচর্চা বিশারদের পরামর্শ নিলে ভালো হয়।
 
এক্সফোলিয়েশন
মড়া চামড়া চেহারার জেল্লা কমিয়ে দিয়ে রুক্ষ ভাব আনে। এই মড়া চামড়া তুলতে ভালো কাজ করে চিনি। এক চা চামচ গরম নারকেল তেলের সঙ্গে দুই চা চামচ চিনি মিশিয়ে মুখে স্ক্রাব করুন। হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। মড়া চামড়া উঠে গিয়ে ত্বক উজ্জ্বল হবে।
 
স্ট্রেচ মার্ক
প্রেগন্যান্সির পর বা হঠাৎ করে ওজন কমে গেল ত্বকে স্ট্রেচ মার্ক  বা ফাটা দাগ দেখা দেয়। এই স্ট্রেচ মার্ক তুলতে পারে চিনি। কফি, চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে রোজ মালিশ করুন। নিয়মিত করলে ধীরে ধীরে হালকা হয়ে যাবে  দাগগুলি।
 
নরম ঠোঁট
চিনি ও বিটের রস এক সঙ্গে মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন। পরে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এতে ঠোঁট  ফাটা কমে যাবে এবং ঠোঁট নরম  থাকবে।
 
হাইড্রেশন
শীতে ত্বক শুকিয়ে যায়। তাই এই সময় চেহারার ঔজ্জ্বল্য ধরে রাখতে ত্বকের হাইড্রেশন করা প্রয়োজন। তিল তেল, চিনি ও কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। হালকা গরম পানিতে মুখ ধুয়ে ময়েশ্চারাইজা্রযুক্ত ক্রিম বা লোশন লাগিয়ে নিন।