ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মোঃ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোঃ আব্দুর রউফ মনোনয়নপত্র দাখিল করেন। পরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দু’ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মোঃ শিবলী নোমানী ও মোঃ মতিয়ার রহমান। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের আশীর্বাদ রয়েছে শিবলী নোমানীর প্রতি। মোঃ মতিয়ার রহমান কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন শাহনাজ পারভীন ও সীমা খাতুন। তবে সীমা খাতুন মাঠ ছেড়ে দিয়েছেন। কোনো প্রচার-প্রচারণা চালাচ্ছেন না।
২৪ মার্চ এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।