‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পাওয়ায় লোহাগড়ায় ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের লক্ষ্মীপাশাস্থ পৌর আওয়ামী কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ, সাধারণ সম্পাদক এম. এম. রাশেদ হাসান ও শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তরা ক্রিকেট তারকা মাশরাফির মনোনয়নে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে মাশরাফি বিন মর্তুজার মনোনয়নের খবরটি নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু