ইত্তেফাক রিপোর্ট
জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা গতকাল শনিবার জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি ও জেপি’র কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সকলকে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে এগিয়ে যেতে হবে। নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলার ঘটনার তীব্র নিন্দা ও শোক জানান তিনি।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন নান্নুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম। বক্তব্য রাখেন সহ-সভাপতি মঞ্জুর আলম মঞ্জু, ব্যারিস্টার আলবার্ট বাড়ই, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, মহিলা বিষয়ক সম্পাদক ঝর্ণা বেগম, সদস্য ডা. নাদিয়া বেগম প্রমুখ।