প্রবাসে দেশিয় প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে ও আওয়ামী অনুসারীদের সংখ্যা বৃদ্ধি করতে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাস্হ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। আমিরাতের সর্বোচ্চ পর্বত জেবল জৈস পাদদেশে শুক্রবার সারাদিন ব্যাপী অনুষ্ঠানমালায় আলোচনা সভা, লাকি কুপন ড্র, খেলাধুলা ও পুরুস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম এ মুছা এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়নুল হকের পরিচালনায় আলোচনা সভা ও লাকি কুপন ড্র অনুষ্টিত হয়। মাসুদ আলমের পবিত্র কোরআনপাক তেলোয়াত এর মধ্য দিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন আবদুল হমিদ, মো. আকতার হোসেন, নুর হোসেন, আব্দুস সবুর ,আল আমিন, জিয়াউর রহমান, আবুল কাসেম, মোহামমদ সফিক প্রমূখ।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগীতায় পুরস্কার জিতে নেন যথাক্রমে প্রথম, ২য়,/৩য় আকাস, আবু তালেব, আবুল কাসেম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা, প্রবাসে দেসের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।