বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিরাজগঞ্জ শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন করছে। তবে বাড়িতে প্রেমিকা আসার পর থেকেই প্রেমিকসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছে।

জানা গেছে, বুধবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের চরপোরজনা গ্রামের মো. দানেজ ফকিরের মেয়ে মোছা. ইতি খাতুন (১৫) তার প্রেমিক একই গ্রামের মো. সাঈদ মোল্লার ছেলে মো. রাসেলের (১৫) বাড়িতে অনশন শুরু করে। বিয়ের দাবিতে ইতি রাসেলের বাড়িতে আসলে রাসেলের মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তারা নিজেরাই বাড়ি থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: ১৫ ডিসেম্বরের পর মাঠে সেনা বাহিনীর টিম : সিইসি

ইতি সাংবাদিকদের জানায়, গত ৮ মাস ধরে রাসেলের সাথে তার প্রেমের সম্পর্ক চলছে। রাসেল বিয়ে করার কথা বলে তাকে বাড়িতে আসতে বলে রাসেলসহ রাসেলের পরিবারের সবাই বাড়ি থেকে পালিয়েছে। আমাকে বিয়ে না করলে আমি এই বাড়িতেই মৃত্যুবরণ করবো। এছাড়া আমার আর কোন পথ নেই।

এ বিষয়ে পোরজনা ইউপি সদস্য মো. আতাহার হোসেন বলেন, ছেলে এবং মেয়ে উভয়েই নাবালক–নাবালিকা এদের বিয়ের বয়স হয়নি, দুই পরিবারের সাথে কথা বলে এর একটা সমাধান করতে হবে।

ইত্তেফাক/বিএএফ