বাঘ সম্মেলনে অংশ নিতে দিল্লিতে আনোয়ার হোসেন মঞ্জু

বাঘ বিষয়ক সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লি পৌঁছেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। রবিবার দিল্লি বিমানবন্দরে পৌঁছfন বনমন্ত্রী।
 
১২ এপ্রিল সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেসব দেশে বাঘ রয়েছে সেসব দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
 
তিন দিনের এই সম্মেলনে বনমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বাঘের আবাস রয়েছে এমন দেশের প্রতিনিধিরা প্রাণিটির সুরক্ষায় বিভিন্ন কর্মকাণ্ড ও অভিজ্ঞতার কথা সম্মেলনে তুলে ধরবেন। বিশ্বব্যাপী বাঘের আবাসভূমি রক্ষায় এই সম্মেলনে গতি আনবে বলে আশা করা হচ্ছে।
 
২০১৪ সালের বাঘ শুমারি অনুযায়ী ভারতে দুই হাজার ২২৬টি বাঘ রয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় কর্নাটক, তামিল নাড়ু ও কেরালায় মোট বাঘের এক তৃতীয়াংশ বাস করে।
 
বাংলাদেশ, ভূটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, রাশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে বাঘ রয়েছে। এই দেশগুলোকে বলা হয় টিআরসি। সবকটি দেশই এপ্রিলের সম্মেলনে যোগ দেবে।