দুই বোনকে গণধর্ষণ: মামলার প্রধান আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়  দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. খোকন তোরাবগঞ্জ ইউনিয়নের মৃত ইস্রাফিলের ছেলে। 
 
রবিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ২৯ মার্চ দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে গণধর্ষণ করা হয়।  এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়।
 
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।