লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দেবর-ভাবীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেবর-ভাবীর মৃত্যু হয়েছে। এরা হলেন, সুশীল দেবনাথের পুত্র আশুতোষ দেবনাথ (২৫) ও বাসু দেবনাথের স্ত্রী রিটা রাণী দেবী (২৭)।
 
রবিবার রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলীর উত্তর নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, আশুতোষ দেবনাথ বিদেশে বিদ্যুৎ মেকানিকের কাজ করেন।  মাসখানেক আগে বিয়ের উদ্দেশ্যে তিনি বাড়িতে আসেন। রবিবার রাতে বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ভাবী রিটা রাণী দেবরকে ছাড়ানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনেরা দ্রুত তাদেরকে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।