রাজউকের পরিচালক গ্রেফতার করল দুদক

 
রাজউকের একটি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে পরিচালক একেএম শফিকুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাকে ডেকে নিয়ে গ্রেফতার দেখানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। 
 
গত জুলাইয়ে একটি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে রাজউকের পরিচালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দুর্নীতি দমন কশিমনের উপ-পরিচালক রফিকুল ইসরামের ওপর তদন্ত পড়ে। তদন্তশেষে এই ঘটনায় শফিকুর রহমানের অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পায়। এরপর আজ সকালে তাকে দুদক কার্যালয়ে ডেকে পাঠানো হয়। তাকে আটক দেখিয়ে মামলায় গ্রেফতার করা হয় বলে দুদক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।