নিজ রাইফেলের গুলিতে ঝিনাইদহে পুলিশ কনস্টেবল নিহত

 
ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় সেন্ট্রি ডিউটিরত অবস্থায় নিজের চাইনিজ রাইফেলের গুলিতে সোলাইমান হোসেন ( ২৩ ) নাম এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার বাড়ি যশোর সদর উপজেলার দায়েরতলা গ্রামে। বাবার নাম মৃত মোদাচ্ছের আলি। আজ সোমবার দুপুর ২টার দিকে এ  ঘটনা ঘটেছে।
 
ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, সোলাইমান চাইনিজ রাইফেল নিয়ে থানার সেন্ট্রি ডিউটি করছিলেন। অসাবধনতা বশত তার রাইফেল ফায়ার হয়ে যায়।  তিনি বুকে গুলি বিদ্ধ হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।