ভারতে বাস-স্কুলভ্যান সংঘর্ষে ৭ শিশু নিহত

ভারতের মধ্যপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ স্কুলশিশুর মৃত্যু হয়েছে। প্রাণ গেছে স্কুলভ্যানের চালকেরও। আহত হয়েছেন আরও আটজন। টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ জানায়, মধ্যপ্রদেশের সাতনায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্কুলভ্যানের। সাতনার পুলিশ অফিসার সন্তোষ সিং গৌড় বলেন, 'স্কুলভ্যানে সফররত কমপক্ষে ৭ স্কুলশিশুর মৃত্যু হয়েছে। মারা গিয়েছে ভ্যানের চালকও।' হতাহতরা সবাই সাতনার লাকি কনভেন্ট স্কুলের ছাত্রছাত্রী।

এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে টুইট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি লিখেছেন, 'সাতনার সড়কদুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত। মৃত শিশুদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। প্রশাসন প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।'

ইত্তেফাক/টিএস