মুন্সীগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সদর উপজেলার চম্পাতলা থেকে  সোমবার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছে। চার কেজি ৩শগ্রাম ওজনের এই বিষ্ণু মূর্তি জাদুঘরে পাঠানোর জন্য ট্রেজারিরে সংরক্ষণ করা হয়েছে।
 
সদর থানার ইউএনও সারাবান তাহুরা সন্ধ্যায় জানান, প্রাচীন জনপদটিতে পুকুর খনন করার সময় মূর্তিটি বেরিয়ে আসে। এই পূরাকীর্তি জাদুঘরে পাঠানো হবে। ছোট আকারের হলেও আকর্ষণীয় মূর্তিটি দেখতে লোকজনের ভির পরে যায়।