বাগেরহাটে দেড় হাজার ইয়াবাসহ আটক ২

বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটা হোটেল থেকে প্রায় দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
 
সোমবার দুপুরে খুলনা র‌্যাব-৬-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভায়জুরা এলাকার হাবিবুর রহমান শেখের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫) ও কাঠালতলা এলাকার মৃত আসমত আলী শেখের ছেলে মো. মন্টু শেখ (৫০)।
 
র‌্যাব-৬-এর কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নূরুজ্জামান কলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বাগেরহাট বাস টার্মিনালের উত্তর পাশের ‘মুসলিম হোটেল’ নামক একটি খাবারের দোকানের কাছ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দু’জনের দেহ তল্লাশি করে পলিথিতে মোড়ানো এক হাজার চারশ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।