কাজীপুরে যমুনায় তীব্র ভাঙন জনমনে আতঙ্ক

কাজীপুর উপজেলায় অসময়ে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। নদীর ভাঙনে জমিজমা ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার  বাওইখোলা, শুভগাছা, বাহুকাসহ ৬/৭টি গ্রামে নদীর  ভাঙন শুরু হয়েছে। নদীর ভাঙনে গত ৭/৮দিনে ২১টি পরিবারের ঘরবাড়ি এবং অন্তত ৫০ হেক্টর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
 
নদীর ভাঙনে ঝুঁকিতে পড়েছে  চরবাহুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য বাড়িঘর, মসজিদ, সরকারি-বেসরকারি স্থাপনা। শুভগাছা ইউনিয়নের যুবলীগ সম্পাদক লিটন অধিকারি জানান,গত ৮/৯ দিনে ভাঙন এতটাই বেড়েছে যে, এই ভাঙন প্রতিহত না করলে  বাহুকা এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নদীতীর সংরক্ষণ প্রকল্প মারাত্মক ঝুঁকির কবলে  পড়বে।