মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে মাটিতে পড়ে থাকা একটি তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল নয়টায় হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারে এ ঘটনা ঘটে। কাউকাপন গ্রামের লেবু মিয়ার ছেলে মিলাদ মিয়া (৯) হরিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় গ্রামবাসীরা জানায়, স্থানীয় একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের কাজ করার সময় বাতি জ্বালাতে পাশের একটি বাড়ি থেকে অতিরিক্ত তার টেনে বৈদ্যুতিক সংযোগ নেন। সভা শেষে সংযোগ বিচ্ছিন্ন না করায় ওই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুটি মারা যায়।
কুলাউড়া থানার এসআই আনোয়ার বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।’