সড়ক দখল করে ২০০ দোকান নির্মাণে নিষেধাজ্ঞা

 
মতিঝিলে সড়ক দখল করে ২০০ দোকানঘর নির্মাণের ওপর তি মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয় গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
 
রিট আবেদনের পক্ষে শুনানি করেন মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন রেদওয়ান আহমেদ।
 
গত ২০ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘সড়ক দখল করে ২০০ দোকান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় সংযুক্ত করে আইনজীবী রেদওয়ান আহমেদ রিট আবেদন করেন। আজ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট তিনমাসের নিষেধাজ্ঞা জারি করে।