তৃতীয় ধাপে মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভা করেছে সদর উপজেলা প্রশাসন। বুধবার দুপুরের সময় পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন পুলিশ সুপার হামিদুল আলম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান।
সভায় ৪ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেয়। সুষ্ঠু, উৎসবমূখর পরিবেশে ভোটাররা যেন তাদের ভোটটি দিতে করতে পারেন সেই ধরণের পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান প্রার্থীরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গিকার ব্যাক্ত করেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।