পিরোজপুরের কাউখালীতে সাংবাদিক মৃদুল আহম্মেদ সুমন ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম শাহজাহান, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, আমরাজুড়ী ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান শামসুদ্দোহা চাঁন, শিক্ষক নেতা সুব্রত রায়, সভাপতি প্রভাষক অলোক কর্মকার ও সাধারণ সম্পাদক নাসির তালুকদার, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার, সমাজ সেবক আ. লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ, আরটিভি জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান শাওন, সাধারণ সম্পাদক ইউনুছ খান প্রমূখ।
উল্লেখ গত ৩১ মার্চ রাত সাড়ে নয়টার দিকে সাংবাদিক সুমন বাসায় যাওয়ার পথে গোসনতারা নজরুল কটেজের সামনে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় ।