কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, রক্ষী সংকট মেটাতে তিন হাজারের বেশি কর্মী নিয়োগ দেয়া হবে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুরে কাশিমপুর কারাগারে পহেলা বৈশাখের অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, দেশের কারাগারগুলোয় কারারক্ষী ও কর্মকর্তার সংকট রয়েছে। আমরা অতিরিক্ত চাপ নিয়েই কারাগারে দায়িত্ব পালন করছি। তবে ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়ে তিন হাজারের বেশি নতুন জনবল নিয়োগের অনুমোদন প্রক্রিয়াধীন। চূড়ান্ত অনুমোদন পেলেই তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
এ সময় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবীর, কাশিমপুর কারাগারের অতিরিক্ত জেলসুপার মো. মিজানুর রহমান, সুব্রত কুমার বালা, প্রশান্ত কুমার বণিক, জেলার সালমা আক্তার উপস্থিত ছিলেন।