আটকা তারে আটকা

রেবেকা ইসলাম

 

ভাঁপা ইলিশ ভাজা ইলিশ

সরষে দিয়ে ইলিশ

ভরবে না মন, বক্ষ, উদর

যতোভাবেই গিলিস।

 

ইলিশ খেয়ে খুশি ক’জন

না পেয়ে কেউ গোস্বা

কিন্তু আজকে ইলিশ নিয়ে

বিভিন্ন সমস্যা।

 

জাটকা ধরা নিষেধ তবু

মানছে না কেউ আইন

লাভ হবে না যতোই কর

হাজার টাকা ফাইন।

 

যতই বানাও নিয়ম-কানুন

জারি কর ডিক্রি

লোভী ওরা করে যাবে

ইলিশপোনা বিক্রি।

 

আজকে চল শপথ করি—

ধরব না আর জাটকা

ধরবে যারা ইলিশপোনা

আটকা তারে আটকা।