মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বরণ করা হল ঐতিহাসিক মুজিবনগর দিবসকে। উপ-হাইকমিশনার মিজ্ সামিনা নাজের উপস্থিতে সেখানে এই উপলক্ষ্যে আলোচনা হয়।
মিজ্ সামিনা নাজ তার বক্তব্যে বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের মূল কাণ্ডারিদের স্বরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়ার পর মুজিব নগর সরকার গঠনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়।
'আমাদের বঙ্গবন্ধু' প্রামান্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে মুম্বাইয়ে দিবসটির কার্যক্রম শেষ হয়।