নাদালের ইনজুরি, ফাইনালে ফেদেরার

হাঁটুর ইনজুরির কারণে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টেনিসের সেমিফাইনালে চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার বিপক্ষে খেলতে পারলেন না দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। ফলে ওয়াকওভার নিয়ে ফাইনালে উঠলেন ফেদেরার। ২০১৭ সালের পর আবারো টেনিস কোর্টে মুখোমুখি হতে যাচ্ছিলেন নাদাল ও ফেদেরার। বিশ্ব টেনিসের দুই মহাতারকার লড়াই দেখার জন্য উদগ্রীব ছিলো ভক্তরা; কিন্তু ভক্তদের হতাশ করলেন নাদাল। হাঁটুর ইনজুরির কারণে সেমির লড়াইয়ে নামতেই পারেননি তিনি। কোয়ার্টার ফাইনাল চলাকালীন ইনজুরিতে পড়েন নাদাল। শনিবার ম্যাচের আগে নিজেদের ওয়াকওভার দিয়ে নাদাল বলেন, ‘আমি যা চেয়েছিলাম, তা হলো না। আশা ছিলো এবারও সাফল্য অর্জন করতে পারবো। ভাগ্য সহায় ছিলো না।’ ফাইনালে সপ্তম বাছাই অস্ট্রেলিয়ার ডোমিনিক থিমের বিপক্ষে খেলবেন ফেদেরার।