মঙ্গলবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার টিজার পোস্টার প্রকাশ পেয়েছে। এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জান্নাতুল ফেরদৌস ঐশীর সেলফিবন্দি অভিনেতা তাসকিন রহমান ও অভিনেত্রী সাদিয়া নাবিলা
আগামীকাল থেকে নাগরিক টিভির পর্দায় প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক ‘জোছনাময়ীর কাহিনি’। ধারাবাহিকটিতে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী, ভাবনা, সুমাইয়া শিমু, খায়রুল আনাম সবুজ, রুনা খান, প্রাণ রায়, মাহমুদুল প্রমুখ
বৃহস্পতিবার লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে দীপিকা পাডুকোনের মোমের মূর্তি উন্মোচন করা হয়। সেখানে দীপিকার সঙ্গে উপস্থিত হয়েছিল তার পুরো পরিবার। শুধু দীপিকার বোন অনিশা পাডুকোন উপস্থিত থাকতে পারেননি। গিয়েছিলেন রণবীরও। সেখানে মোমের মূর্তিটির দারুণ প্রসংশা করেন রণবীর। রণবীর এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আসলটাতো আমার কাছেই আছে।’