রাউজান (চট্টগ্রাম): বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উত্সব ও পুনর্মিলনী। গতকাল শনিবার শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, র্যাফেল ড্রসহ নানা কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী উত্সবে মেতে উঠেন আগত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সিলেট মহানগরের অতিঃ পুলিশ কমিশনার পরিতোষ ঘোষের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানার পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন, প্রধান শিক্ষক স্বপন কুমার বণিক, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মির্জা আবু হোসাইন টিপু প্রমুখ —ইত্তেফাক