মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ব্রিটেন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় এম সাইফুর রহমান স্টেডিয়ামে মৌলভীবাজার ফুটবল একাদশ ও ব্রিটেনের সান্ডারল্যান্ড ফুটবল ক্লাবের মধ্যে খেলার উদ্বোধন করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান। প্রথমার্ধের খেলায় ১-১ গোলে সমতা থাকে। পরে সান্ডারল্যান্ড ফুটবল দল দ্বিতীয়ার্ধের খেলায় আরো একটি গোল করে মৌলভীবাজার ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে। বিজয়ী দল সান্ডারল্যান্ড ফুটবল ক্লাবের পক্ষে গোল করেন মো. মুন্না ও নাসিফ ইকবাল আঙ্গুর। পরাজিত দল মৌলভীবাজার ফুটবল একাদশের পক্ষে গোল করেন তরাজ চৌধুরী।