সাতকানিয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

শনিবার উপজেলার নতুন চর খাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ শফিউল কবীর। উদ্বোধক ছিলেন খাগরিয়া ইউপি চেয়ারম্যান আকতার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিমান শ্রমিক লীগের সভাপতি এফ. এম দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এম. এ হাশেম, খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদ আজগর চৌধুরী সুজা, দোহাজারী গ্রীন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও দাতা সদস্য নেয়ামত উল্লাহ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইউনুছ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আক্তার ও রোকেয়া আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া বেগম। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এস. এম. ইউছুপ ও  কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম প্রমুখ। সমাবেশ শেষে প্রধান অতিথি বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।