কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

১০ জন আটক

 উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অদূরে অবস্থিত নৌকার মাঠের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্প ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে রোহিঙ্গারা তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ সাত/আট রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে রোহিঙ্গারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় সেনাসদস্য ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১০ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। শনিবার রাত আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছেন। কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাসদস্যের সাথে করে ঘটনাস্থলে পৌঁছালে উচ্ছৃঙ্খল রোহিঙ্গারা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সাত/আট রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে মারলে রোহিঙ্গারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে সেনাসদস্য ও পুলিশ ১০ জন রোহিঙ্গাকে আটক  করে।

 

 

 

০