আচরণবিধি লঙ্ঘন করায় চাটমোহরে নৌকার প্রার্থীর জরিমানা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার চাটমোহরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.সাখাওয়াত হোসেন সাখোকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মো. ইকতেখারুল ইসলাম। শনিবার রাতে এই জরিমানা করা হয়। এছাড়া নির্বাচনী প্রচার কাজে ব্যবহূত ৩টি গাড়ি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন সাখোর (নৌকা) কর্মীরা শনিবার রাত ১০টার পর বহিরাগতদের সঙ্গে প্রাইভেটকার ও মাইক্রোবাস নিয়ে নির্বাচনী প্রচারণায় বের হন এবং পথসভা করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গাড়ি আটক এবং ১০ হাজার টাকা জরিমানা করে।