ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
শনিবার ভাণ্ডারিয়ার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উত্সব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের ’৭৬ সালে এসএসসি পাস শিক্ষার্থী এবং আয়োজক কমিটির আহ্বায়ক অনুষ্ঠানের প্রধান অতিথি পরিসংখ্যান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন। দ্বিতীয় পর্বে ছিল ১৯৭৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিদ্যালয় থেকে এসএসসি পাস শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ এবং মধ্যাহ্ন ভোজ। পরে আলোচনা সভায় প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. আলী আহম্মেদ সেপাই সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গৌরাঙ্গ লাল হাওলাদার, বিশিষ্ট সমাজসেবী ও জমিদাতা ইন্দু ভূষণ হাওলাদার, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদার, সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. মাহতাব উদ্দিন মিয়া। অনুষ্ঠান পরিচলানায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মতিউর রহমান বাবুল, কামরুল ইসলাম মঞ্জু, শওকত হোসেন সওদাগর, মাহবুবুর রহমান সেন্টু প্রমুখ।