বাল্যবিয়ের দায়ে কনের পরিবারকে জরিমানা

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

রবিবার দুপুরে গৌরনদীর বাঙ্গিলা গ্রামে এক স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় কনের পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীর সাথে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার দক্ষিণ রাজদী গ্রামের তোতা হাওলাদারের ছেলে রবিন হাওলাদারের বিয়ের তারিখ ছিল ওইদিন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন কনের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।