'বাংলা ভাষার বিকাশ বিশ্বে ছড়িয়ে পড়ছে'

 
বাংলা ভাষার বিকাশ বিশ্বে ছড়িয়ে পড়ছে। কানাডায় সফরকালে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ এ কথা বলেন।
 
তিনি নিউইয়র্কের দুইটি বৈশাখী অনুষ্ঠানে যোগ দেয়ার পর টরন্টোতে আসেন। মিডিয়ার বিভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। বৈঠককালে জানান, উত্তর আমেরিকায় বাংলা মিডিয়ার সম্ভাবনা রয়েছে। তাই তিনি আমেরিকা এবং কানাডায় বাংলাভিশন অনুষ্ঠান সম্প্রসারণ এবং মার্কেটিংয়ের বিষয়টি খতিয়ে দেখছেন।
 
শামীম শাহেদ ইত্তেফাককে বলেন, প্রবাসীদের স্বদেশপ্রেম সত্যি অতুলনীয়। তারা কিভাবে 'পরাণের গহীনের ভেতর’ বাংলাদেশকে নিবিড় ভাবে লালন করেন।
 
তিনি টরন্টো সফর শেষে আবার নিউইয়র্কে ফিরে গেলেন। আগামী ৫ মে তিনি ঢাকায় ফিরবেন। নিউইয়র্কে ফেয়ার প্রাক্কালে তিনি জানান, আগামী ঈদের নাটক আনিসুল হকের ‘রঙিণ ধিদ্বা’ পরিচালনা করেছেন। ফিরে গিয়ে পরবর্তী ঈদের নাটক বানানোর প্রস্তুতি নিবেন।