রোগীবান্ধব হাসপাতাল গড়তে পারলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন সম্ভব :স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীবান্ধব হাসপাতাল ব্যবস্থাপনা গড়ে স্বাস্থ্য সেবায় বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন বাস্তবায়িত হবে। গতকাল রবিবার রাজধানীর মহাখালীতে জাতীয় জনস্বাস্থ্য ইন্সটিটিউট মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী  উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দীন, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমএর সাবেক মহাসচিব অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বক্তৃতা করেন।