ল্যাপটপের বাজারে শক্ত অবস্থান থাকলেও স্মার্টফোন বাজারে এখনো শক্ত কোনো অবস্থান তৈরি করতে পারেনি আসুস। তবে এই বাজারে দাঁড়ানোর চেষ্টায় ক্ষান্ত দেয়নি এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কিছুদিন পর পর নতুন নতুন স্মার্টফোন আনে। বিকাশমান স্মার্টফোন বাজারে ভালোই সাড়া জাগায় এসব ডিভাইস।
সম্প্রতি ‘জেনফোন গো’ নামের একটি ফোন উন্মোচন করেছে আসুস। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ২০০ টাকা।
সাশ্রয়ী দামের এই ফোনে ৪.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর মিডিয়াটেক এমটি ৬৫৮০ প্রসেসর, র্যাম ২ জিবি ও ৮ জিবি বিল্টইন মেমোরি রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। তবে ২ মেগাপিক্সেল ফ্রন্ট এবং ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার আরেকটি সংস্করণ পাওয়া যাবে, তবে তার জন্য খচর গুণতে হবে ৫ হাজার ৬৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৭০০ টাকা।