আব্দুল মতিন মোহন
আজ ১৮ মার্চ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটনের বাবা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শাহজাদপুর বণিক সমিতির সভাপতি, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল, কবর জিয়ারত এবং আব্দুল মতিন মোহন স্মৃতি সংসদ কর্তৃক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।