কুষ্টিয়ার ভেড়ামারায় বখাটের হাতে খুন হয়েছে অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান সর্দার ও তার ভাই মিজানুর রহমান সর্দার। তাদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার সকাল সাড়ে ১০ টায় মৌন মিছিল ও মানববন্ধন করে ভেড়ামারা উপজেলার শিক্ষক ও কর্মচারীরা।
উপজেলা চত্বর থেকে মৌন মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান। এতে বক্তব্য রাখেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, প্রভাষক মাসুদ হাসান, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।