কুমিল্লায় ট্রাকের চাপায় হেলপার নিহত

 
কুমিল্লায় দ্রুত গতির একটি ট্রাকের চাপায় রাব্বী (২২) নামের অপর একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহত রাব্বী নোয়াখালীর কবিরহাট উপজেলার লামতি গ্রামের মোস্তফার ছেলে। 
 
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় সড়কের পাশে একটি থামানো ছিল। এ ট্রাকের হেলপার রাব্বী হেটে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে রাব্বী মারা যান। 
 
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শফিকুজ্জামান জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।