লক্ষ্মীপুর সদর উপজেলায় গাছে আটকে যাওয়া ঘুড়ি নামাতে গিয়ে মো. রতন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে গাছে আটকে যাওয়া ঘুড়ি নামানোর জন্য নিজ বাড়ির একটি আম গাছে উঠে রতন। এসময় গাছের ডাল ভেঙ্গে পড়ে যায় সে। সে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও একই গ্রামের বাসিন্দা আবদুল আউয়াল স্বপন জানান, গাছ থেকে পড়ে ঘাড়ের রগ ছিঁড়ে রতনের মৃত্যু হয়েছে। লাশ দাফনের প্রক্রিয়া চলছে।