জাতীয় আইন সহায়তা দিবসে মেহেরপুরে র‌্যালি

‘গরিব দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গিকার’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। 
 
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দিবসটি উপলক্ষে জেলা শহরের শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 
 
জেলা দায়রা জজ রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদসহ জেলার আইনজিবী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‌্যালিতে অংশ নেয়।