সোনারগাঁওয়ে এক কিশোরী (১১) জামদানি শ্রমিক ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতে ওই কিশোরীকে শাড়ি বুনন কাজের কথা বলে নিয়ে ধর্ষণ করেন জামদানি তৈরির কারিগর তানজিম। বুধবার দিবাগত রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জহিরুল হকের ছেলে জামদানি শাড়ি বুননের কারিগর তানজিম (২৩) তার সহযোগি হিসেবে ওই কিশোরীকে কাজে নিয়োগ দেন। গত ২৪ এপ্রিল রাতে জামদানি শাড়ি বুননের কথা বলে তানজিম ওই কিশোরীকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে কিশোরীকে তার বসত ঘরের বারান্দায় নিয়ে ধর্ষণ করেন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের বলেন, 'অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে ঘটনা সত্য বলে মনে করা হচ্ছে। ডাক্তারি পরিক্ষার পর আলামত পাওয়া গেলে মামলা নেয়া হবে।'