সাবেক সংসদ সদস্য কিরণের ৩০তম মৃত্যুবার্ষিকী

নরসিংদী শিবপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল খান কিরণের ৩০তম মৃত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পরিবারের পক্ষ থেকে মজলিশপুরে তার গ্রামের বাড়িতে কোরআনখানি, এতিমদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিল। 
 
এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর  সকল অঙ্গ সংগঠন এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদের কবর জিয়ারত, পুস্পস্তবক অর্পণ করা হয়। 
 
রবিউল আওয়াল খান কিরণের ছোট ভাই বর্তমান শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান জানান, ১৯৮৬ সালে লেটারবর বাজারে আওয়ামী লীগের মিটিং শেষে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফেরার পথে খড়ক মারা সিএনবি ব্রিজের উপর রাত ৮টায়  সন্ত্রাসীদের গুলিতে তিনি ঘটনাস্থলে মারা যান।