উপজেলা পরিষদ নির্বাচন

রূপগঞ্জে আওয়ামী লীগের সভা, গণসংযোগ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ১৭ মার্চ রবিবার নির্বাচনী সভা ও গণসংযোগ করা হয়েছে। রূপগঞ্জ দক্ষিণ নবগ্রামে আয়োজিত এ নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোঃ শাহজাহান ভুঁইয়া,  ভাইস চেয়ারম্যান প্রার্থী সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের সভাপতি ও দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল আজিজ, মোঃ সালাউদ্দিন ভুঁইয়া, সাহাবুদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ মোঃ রমজান আলী, যুবলীগ নেতা আব্দুল্ল­াহ আল মামুন, আব্দুল মতিন, হাজী মমিন উদ্দিন বেপারী ও হাজী গোলাম রসুল প্রমুখ। গণসংযোগে তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার, শীতলক্ষ্যার মুড়াপাড়া সেতু, মুড়াপাড়া পাইলট স্কুল ও মুড়াপাড়া কলেজ সরকারিকরণ, সড়ক, সেতু, কালভাট নির্মাণ, বিদ্যুত্ সংযোগসহ তিন হাজার দুইশত কোটি টাকার উন্নয়ন দৃশ্যমান। দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ শাহজাহান ভুঁইয়া একজন দক্ষ সংগঠক, পরীক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। দুর্নীতিমুক্ত থাকায় দলের ত্যাগী ও প্রবীণ কর্মীরা তাঁর পক্ষেই কাজ করছেন। রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকেই জয়ী করতে হবে।

পরে রূপগঞ্জ, দক্ষিণ নবগ্রাম, মুশুরী, দক্ষিণবাগ, বাঘবের, আলমপুর, ইউসুফগঞ্জ, নীলা মার্কেটসহ পূর্বাচল উপশহরের আশপাশের এলাকায় নৌকার পক্ষে তারা গণসংযোগ করেন।