পাবনার চাটমোহর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের নিরাপত্তা বিভাগের অবসরপ্রাপ্ত এক কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত আফসার আলী ওরফে আবু হাসনাত (৬০) বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামের মৃত আঃ ওয়াহেদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আফসার আলী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী থেকে উল্লাপাড়া যাচ্ছিলেন। ট্রেনটি চাটমোহর স্টেশনে যাত্রা বিরতি করলে সে ট্রেন থেকে নেমে প্লাটফরমে একটি পানের দোকানে যান। এর মধ্যে ট্রেনটি ছেড়ে দিলে আফসার আলী দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে যান। তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান।