চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের আনুমানিক বয়স ২২/২৩ বছর।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার কলেজ সড়কের নাপিতের পাড়া ব্রিজের নিচ থেকে
লাশটি উদ্ধার করা হয়। যুবকের গায়ে ছাই রংয়ের একটি গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিল।
পুলিশ জানায়, লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, রাতের যে কোনো সময় কেউ তাকে হত্যার পর লাশ সেখানে ফেলে গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত তথ্য জানা যাবে।