দোলনায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গাছের সঙ্গে ওড়না ঝুলিয়ে দোলনা তৈরি করে খেলার সময় গলায় ফাঁস আটকে মুন্নি আক্তার (৫) নামে বাকপ্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। লাঙ্গুলিয়া দক্ষিণ পাড়া গ্রামের প্রবাসী মন্টু মিয়ার মেয়ে। সে উপজেলার লাঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
 
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর মুন্নি বাড়ির পাশে গাছের সঙ্গে ওড়না ঝুলিয়ে দোলনা তৈরি করে খেলার ছলে দোলতে থাকে। এক পর্যায়ে তার পা পিছলে দোলনার সেই ওড়না গলায় আটকে ফাঁস লেগে যায়। এ সময় তার পাশে কেউ না থাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।