রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী মুকুল হত্যা মামলায় গ্রেফতার ছাত্রশিবির নেতা হাফিজুর রহমানকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোকসেদা আজগর শুনানি শেষে তার বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে বাগমারার দরগামাড়িয়া গ্রামের হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা শিক্ষক কাম মসজিদের ইমাম হাফেজ মাওলানা রায়হানুল ইসলাম ও নগরীর মতিহার থানার ললিতহার এলাকার মাদরাসা ছাত্র খায়রুল ইসলামকে এ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।