মানিকগঞ্জে জীবিত নবজাতক উদ্ধার

সদর উপজেলার দিঘী গ্রামের একটি বাঁশঝোপের পাশ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় সৌদি প্রবাসী নিজামউদ্দিনের স্ত্রী পুষ্প। নবজাতকটি সুস্থ আছে, আর ওই নবজাতককে দেখতে সকাল থেকে ভিড় করছে আশপাশের কয়েকটি গ্রামের নানা বয়সী নারী-পুরুষ।

এলাবাসীরা জানায়, রবিবার সকালে হাঁটতে বের হলে বাড়ি থেকে কিছু দূরে এক বাঁশঝোপের পাশে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায় পুষ্প। শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তিনি। মানিকগঞ্জ সদর উপজেলার  দিঘী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়াডের মেম্বার মো. ফুলচাঁন মিয়া জানান, নবজাতককে পুষ্প বেগমের হেফাজতে রাখা হয়েছে।