‘সিনেমার বাণিজ্যিক চিন্তা প্রযোজকের, নির্মাতার নয়’

চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘যদি একদিন’। যেই ছবিটির মধ্য দিয়ে সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান প্রথমবার সিনেমায় অভিনয় করলেন। অন্যদিকে কলকাতার নায়িকা শ্রাবন্তী বাংলাদেশের একক প্রোডাকশনে প্রথম কাজ করলেন। সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহ চলছে। নতুন সিনেমার বিভিন্ন প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে—

‘যদি একদিন’ সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহ চলছে, দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন?

যতটুকু আশা করছিলাম তার থেকেও বেশী সাফল্যের দিকে যাচ্ছে সিনেমাটি, হলগুলোতে প্রচুর দর্শক এখনো। অনেকে আবেগী হয়ে ফোন দিচ্ছে, যারা পরিচিত তারা সিনেমা দেখে ফোন করছেন শুভেচ্ছা জানিয়েছেন যারা অপরিচিত তারাও ফেসবুকে শুভ কামনা জানাচ্ছেন। সবার কাছেই সিনেমাটি ভালো লেগেছে শুনে বেশ ভালো লাগছে। তাহসান শ্রাবন্তি আর তাসকিন অভিনয়ের ও অনেক প্রশংসা করছেন দর্শক। আশা করি দর্শকদের এই ভালোলাগাটুকু থাকবে।

 

একটি সিনেমা ৬০-৭০টি হলে মুক্তি পেয়েও লাভের মুখ দেখতে পায়না। আপনার সিনেমাটির হল সংখ্যা যদিও কম তাই ভিন্ন কোনো বানিজ্যিক পরিকল্পনা রয়েছে কি-না?

দেখুন আমি সিনেমার নির্মাতা। সিনেমার সুন্দরভাবে নির্মাণ করে দর্শক দের সামনে উপস্থাপন করাই আমার কাজ। সিনেমাটি দর্শকদের আনন্দ দিতে পারলো কি না বা তাদের মন কেড়েছে কি-না তা জানা নিয়ে আমি বেশি ব্যস্ত এবং এটাই আমার সার্থকতা। আর বানিজ্যিক সব পরিকল্পনা কীভাবে সিনেমাটি বেশি টাকা আয় করবে। সিনেমার বানিজ্যিক চিন্তা প্রযোজকের, নির্মাতার নয়। কীভাবে ব্যবসায়িকভাবে সফল হবে এই মার্কেটিংয়ের দায়িত্ব প্রডিউসরের, আমার নয়।

 

আপনার সিনেমার গল্পের ভিন্নতার প্রশংসা অনেকেই করছেন। তবে সিনেমার শেষটা কী গতানুগতিকভাবে শেষ হয়েছে বলে মনে করেন?

আমি সবসময় ভিন্নতা পছন্দ করি। সিনেমাটিতে ভিন্ন আঙ্গিকে চমক রেখে একটি পরিসমাপ্তি আনা হয়েছে। শেষের অংশটার জন্য দর্শকদের ইতিবাচক মন্তব্য বেশি পেয়েছি। তবে সব কাজ সবার ভালো লাগবে না এটা স্বাভাবিক। গল্পের ভিন্নতার বিষয়গুলো সবার ভেতরে কড়া নারবে এবং আশাকরি দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।

 

পরবর্তী সিনেমার পরিকল্পনা প্রসঙ্গে বলুন—

আপাতত আমি আমার এই কাজটির দিকেই বেশি নজরদারী করছি। দর্শকদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি প্রতিনিয়ত তাদের কোনদিক ভালো লেগেছে, কোন দিকের প্রতি তাদের দিধা রয়েছে এসব নিয়ে ভাবার চেষ্টা করছি। আর হুটহাট কাজ করা আমার পছন্দ না, সময় নিয়ে পরিকল্পনা করে কাজ করতে চাই সবসময়।