বিনোদন ডেস্ক
বলিউডে কাজের বাইরে ভালো সম্পর্ক খুব কম তারকার মধ্যেই হয়ে থাকে। তবে সেই জায়গা থেকে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সম্পর্কটা ভিন্ন। যদিও ক্যাটরিনার প্রাত্তন প্রেমিক ও আলিয়ার বর্তমান প্রেমি রণবীর কাপুর।
আলিয়াকে পছন্দ করেন কাপুর পরিবারের সবাই। সোশ্যাল মিডিয়ায় ছবি থেকেই সে প্রমাণ পেয়েছেন অনুরাগীরা। এর পরও দুই নায়িকার ভাল সম্পর্ক কি থাকতে পারে!
ক্যাটরিনা ও আলিয়া প্রকাশ্যে সেই দাবিই করেন। এমনকি প্রকাশ্যে একে অপরের কাজের প্রশংসাও করেন। সমপ্রতি সে প্রমাণ আবারো পাওয়া গেল।
চলতি এপ্রিলে মুক্তি পাবে আলিয়ার আগামী ছবি ‘কলঙ্ক’। সেই সিনেমার একটি ভিডিও সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়। সেই ভিডিওতে মন্তব্য করেছেন ক্যাটরিনা। লিখেছেন ‘ওয়েল ডান আলু’।
তাদের এই সম্পর্কে বিষয়ে ক্যাটরিনা বলেন, ‘আমি কারো প্রতিদ্বন্দ্বী নই। আলিয়া আমার ভালো বন্ধু। আমি সব সময় তেমনটাই ভাবি। আলিয়াও তেমনটাই ভাবে বলে আমি জানি।’